খাগড়াছড়িতে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ১৩:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩:৩৫

জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব বাগানটিলায় দাদি ও ফুফুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছয় দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

পুলিশ সুপার জানান, ঘটনার দিন রাতে জমিসংক্রান্ত ও আর্থিক দেনা-পাওনা নিয়ে সাইফুলের সঙ্গে দাদি আমেনা বেগম ও ফুফু রাহেনা আক্তারের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পরলে বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলাম। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হয় মা ও মেয়ে। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার