পাঁচ পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়, স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০০:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০০:০৪

খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোনা প্রিয় চাকমা, যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম পারভেজ, সদস্য মো. দেলোয়ার হোসেন ও আতাউর রহমান সুজন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হৃদয় নুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনও প্রকার যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হলো। 

পুলিশ জানায়, গত বুধবার রাতে সিরাজগঞ্জ থেকে ছয় পর্যটক খাগড়াছড়ি জেলা সদরে আসেন। এর মধ্যে পাঁচ জনকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের এই চার নেতা অপহরণ করেন। তারা এ পাঁচ পর্যটককে অপহরণ করে রাঙামাটি নিয়ে যান। সেখান থেকে ৫৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে দুজনকে ছেড়ে দেন। আরেকজন এ চার নেতাকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। এরপর দুজন পর্যটক নিয়ে এ চার নেতা একটি প্রাইভেটকারে খাগড়াছড়িতে আসার জন্য রওনা হন। পরে বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা সেনা জোনের চেকপোস্টে তাদের আটক করা হয়। সেখান থেকে এ চার নেতাকে পুলিশে দেয় সেনাবাহিনী।

মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‌‘পর্যটকদের অপহরণের ঘটনায় জড়িত চার জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে, ৬ মানুষের এক বিস্ময়কর দ্বীপ
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার