চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২৫, ১১:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:১৮

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

নিহত পিন্টু নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনির শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাচমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতের দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত পিন্টুর লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম