টেকনাফে অস্ত্র ঠেকিয়ে কৃষকসহ ৩ জনকে অপহরণ

টেকনাফ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজ করার সময় দুই কৃষকসহ তিন জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের কাছে অস্ত্র ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেকনাফ বাহারছড়ার চৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- টেকনাফ বাহারছাড়া ইউপির উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। অপহৃত দুই জন কৃষক, আরেকজন রাখাল। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্য অধিকাংশ মুক্তিপণ দিয়ে ফিরেছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী