নাসিরনগরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক মিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, গ্রেফতার ফারুক মিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি কার্যক্রম নিষিদ্ধ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত