কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২

কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া পর্যটক আহনাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সমিতিপাড়া এলাকার সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি।

তিনি জানান, আজ ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

আহনাফ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। রবিবার (৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন তিনি। দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সূত্রে জানা গেছে, গোসলের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে বন্ধুরা ভেসে যান। লাইফ গার্ড সদস্যরা দ্রুত দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও আহনাফ সাগরের গভীরে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এর আগেও চলতি বছরের ৮ জুলাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ মেলেনি।

লাইফ গার্ড সংগঠন ‘সি সেইফ’ জানায়, গত এক বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে সতর্ক তৎপরতায় প্রায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি