আখাউড়া রেল স্টেশনে এসি বিস্ফোরণ, ৪ ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অন্তত চার ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, হঠাৎ নিচতলায় স্থাপিত সিগন্যাল কক্ষে একটি এসির যন্ত্র বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিস কক্ষের জানালার কাচ ভেঙে যায়। পরে রেল কর্মকর্তা ও স্থানীয়রা পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়ার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহবুবুল আলম জানান, ঠিক কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থায় ৩টার পর পুনরায়  লাইন সচল হয়। দুর্ঘটনার পর ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যাল সচল রাখা হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপার নুরুন্নবী জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিগন্যাল লাইন সচল ছিল না। সাড়ে চার ঘণ্টা পর লাইন সচল করা হয়। এ সময় বেশ কয়েকটি ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিওতে দেখা যাচ্ছে রেলওয়ের লোকজনও জড়িত
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত