পৌর সড়ক ঝাড়ু দিয়ে দায়িত্ব নিলেন শাহরাস্তি মেয়র

চাঁদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৬, ২০:৩৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:৩৮

পৌর সড়ক ঝাড়ু দিয়ে দায়িত্ব নিলেন শাহরাস্তি মেয়র চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করে প্রথম কার্যদিবস শুরু করেছেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ আব্দুল লতিফ।
মঙ্গলবার সকাল ১০টায় শাহরাস্তি পৌর এলাকার ঠাকুরবাজার সড়ক ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে পৌরসভার কালিবাড়ি মোড় সংলগ্ন সড়কটি ঝাড়ু দেওয়া হয়। এ সময় পৌর পরিষদের নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মচারীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
পৌর মেয়র আব্দুল লতিফ বলেন, শাহরাস্তি পৌরসভাটি একটি অনুন্নত ও অপরিচ্ছন্ন পৌর শহর। এ জন্য আমি পৌরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশে আনতে আমার প্রথম কার্যদিবসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি, যাতে পৌরসভার প্রতিটি নাগরিক শাহরাস্তি পৌরসভায় পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারে।

পরে পৌর কার্যালয় প্রাঙ্গণে পৌরবাসীর সুবিধা-অসুবিধা নিয়ে মত বিনিময় সভা করেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তর এমপি।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক