আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলো আসামি

নোয়াখালী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছে ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি। তবে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ এই ঘটনা ঘটে। পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। সে চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে। ২০২২ সালে একটি শিশুকে হত্যা ও ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে শাহাদাত। 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার ধার্য তারিখ থাকায় আজ সকালে কারাগার থেকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আনা হয় শাহাদাতকে। হাজিরা শেষে তাকে আসামিদের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে শাহাদাত। তবে স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালী আদালতের পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার শুনানি শেষে শাহাদাতকে কারাগারে নেওয়ার পথে লাফ দেয়। নিচে মাটিতে পড়ায় তেমন আঘাত পায়নি। তার বিরুদ্ধে নতুন করে কোনও মামলা হবে কিনা, সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি