ফেনীর ১৮ নম্বর ওয়ার্ডের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

ফেনী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজি, জবরদখল ও মিথ্যা মামলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী পরিচয় দিয়ে চার ব্যক্তি—রিয়াজ উদ্দিন মজুমদার টুটু, তার ভাই সাইফ উদ্দিন মজুমদার মঞ্জু, তৌফিকুল আলম মজুমদার শিশু ও আরিফ উদ্দিন মজুমদার মিনার ওই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তারা নিয়মিত চাঁদা দাবি করেন, জমি দখলের চেষ্টা চালান এবং বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বিলকিস আক্তার বলেন, ‌‘এই চক্রটি আওয়ামী লীগ সরকারের সময় নানা অপরাধ করেও পার পেয়ে গেছে। গণঅভ্যুত্থানের পর আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমার মেয়ে স্কুলে যেতে ভয় পায়। আমরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

আরেক ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘আমরা ২০-৩০ জন মিলে সমিতির মাধ্যমে একটি জমি কিনেছি। কাজ করতে গেলেই ওরা বাধা দেয়, চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়। নিজের জায়গায় যাওয়ারও সাহস পাই না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জহিরুল ইসলাম হৃদয়, মোহাম্মদ জাকের হোসেন স্বপন, আবসার হোসেন, আমির হোসেনের স্ত্রী বিলকিস আক্তার, মিজানের স্ত্রী আসমা আক্তার এবং ইকবাল হাওলাদারের স্ত্রী লাইজু আক্তারসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারা অভিযোগ করেন, অভিযুক্তরা আদালতের নির্দেশ উপেক্ষা করে চললেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর কোনও ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় নিরুপায় হয়ে এই মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চার নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দ্রুত গ্রেফতারের দাবি জানান। এসব অভিযোগে ব্যাপারে জানতে রিয়াজ উদ্দিন মজুমদার টুটু ও তার ভাই সাইফ উদ্দিন মজুমদার মঞ্জুকে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী