চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে।

এতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো. কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো. ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) গুরুতর আহত হন।

আহতদের মধ্যে অনেকের শরীর ৬০ থেকে ৭০ শতাংশ ঝলসে গেছে বলে চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেন।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে ৬টা ৫০ মিনিটে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নির্বাপণে কাজ শুরু করে। সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়।’

স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, বিকালে একই স্থানে এনসিপির সমাবেশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক