অবৈধ রেলক্রসিং বন্ধে বাধা, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগরে অবৈধ রেলক্রসিং বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছেন রেলওয়ে কর্মীরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজনা দেখা দেওয়ায় অবৈধ রেলক্রসিংটি বন্ধ না করেই ফিরে আসেন তারা।

স্থানীয় ও রেলপথ সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগরে অবৈধ রেলক্রসিংটি বন্ধ করতে যান কুমিল্লা সাব-ডিভিশন রেলের কর্মী মিজানুর রহমানসহ কুমিল্লার কয়েকজন সদস্য। তারা অননুমোদিত ওই রাস্তা বন্ধ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এর প্রতিবাদে স্থানীয়রা রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। পরে কুমিল্লার রেলকর্মীরা অবৈধ রেলক্রসিংটি বন্ধ না করেই চলে যান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বিএনপি নেতা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিলু মিয়া, জাহাঙ্গীর আলম ও স্থানীয় মেম্বার দুলাল মিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ না করে চলে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, জোর করে যদি ওই পথে খুঁটি স্থাপন করে যোগাযোগ বন্ধ করা হয়, তবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘রেলক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে যায়। কিন্তু স্থানীয়রা বাধা দেন। এতে সাময়িকভাবে দুটি ট্রেন আটকা পড়ে। পরে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টির সমাধান করা হবে।’

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এই অবৈধ রেলক্রসিংটি অতিক্রম করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এরপর রেলক্রসিংটি বন্ধের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

/কেএইচটি/
সম্পর্কিত
আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা
কেন ও কোন ধারায় ভারত ছাড়ার নোটিশ পেলেন নায়ক ইমরান খান
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক