চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল থেকে লড়বেন সনাতন ধর্মাবলম্বী আকাশ

​চবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে শিবির প্যানেল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। একাধিক প্যানেল থেকে প্রস্তাব পেলেও তিনি শিবিরের প্যানেলকেই বেছে নিয়েছেন।

আকাশ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নরসিংদীর এই কৃতি শিক্ষার্থী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি তার মনোবল হারাননি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচনের কমিশনারের কাছ থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্যপদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবির প্যানেল থেকে মনোনয়ন নেওয়ার সম্পর্কে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আকাশ বলেন, ‘এখানে ধর্মের দিক থেকে তো বিচার করলে হবে না। এখানে ধর্মকে না নিয়ে এসে সততার বিষয়ে দেখতে হবে। তাই বলে এখানে আমি অন্য সংগঠনগুলোকে অসৎ বলছি না। তুলনামূলকভাবে অন্য ছাত্রসংগঠনগুলো থেকে এগিয়ে শিবির। তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সব সময় আকর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তারা আমাদের প্রতিবন্ধী ছাত্রসমাজকে বিভিন্নভাবে সহযোগিতা করে ও পাশে থাকে। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে। এ ছাড়া তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে। তাই আমি নিজে ইসলামী ছাত্রশিবিরের এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়ন নিয়েছি।’

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আকাশ বলেন, ‘আমি নির্বাচিত হলে, যেহেতু আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, তাই আমি প্রথমে আমার প্রতিবন্ধী ভাইদের নিয়ে কাজ করবো। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী কর্নারে একটা ব্রেইল প্রেস স্থাপন করবো। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছ থেকে একটা পূর্ণ সহযোগিতা পায় সেই বিষয়ে কাজ করবো। এ ছাড়া আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে চান, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের দাবি ও অধিকারের কথা তুলে ধরা। শিক্ষার্থীদের যেকোনও অধিকার আদায়ের বিষয়ে আমি কাজ করবো এবং সেটা যেকোনও বিষয়েই হতে পারে। এ ছাড়া ক্যাম্পাসের যাতায়াত সমস্যা, খাবার সমস্যাসহ একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবো।’

উল্লেখ্য, চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী