ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ খানের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। খাজা আহমেদ দুবাইপ্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যাসন্তানের জনক।

অভিযুক্ত শাহজালালও প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশাচালক। চার ভাইয়ের মধ্যে শাহজালাল ছোট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর হাসপাতালে কথা হয় নিহতের মরদেহের সঙ্গে থাকা তৃতীয় ভাই অলি উল্লাহ খানের সঙ্গে।

তিনি বলেন, ‘গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে সালিশ বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়।’

এদিকে এই ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার। এরপর থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, ‘জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে হাতুড়ির আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক