চাকসু নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি থেকে কত আয় হলো

চবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে গত চার দিনে মোট ২ লাখ ৮৫ হাজার ২০০ টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করায় সেখান থেকে আয় হবে ৪ লাখ ৬ হাজার ৭০০ টাকা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সর্বমোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১৬২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ৫২৮ জন এবং হল সংসদে ৬৩৪ জন প্রার্থী। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের জন্য মনোনয়ন ফি ৩০০ টাকা এবং হল সংসদের প্রার্থীদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সে অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদে ৫২৮ জন প্রার্থী ৩০০ টাকা করে মনোনয়ন ফরম সংগ্রহ করলে টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা। এ ছাড়া হল সংসদে মোট ৬৩৪ প্রার্থী ২০০ টাকা করে মনোনয়ন ফরম সংগ্রহ করলে টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট টাকার পরিমাণ হয় ২ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।

এ ছাড়াও নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহ করা প্রতিটি প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে প্রশাসন। ডোপ টেস্টের জন্য প্রত্যেক প্রার্থীকে ৩৫০ টাকা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী ডোপ টেস্ট করলে সেখানে প্রশাসনের আয় হবে আরও ৪ লাখ ৬ হাজার ৭০০ টাকা।

চাকসুর নির্বাচনি তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এবং ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেষ হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থীদের দাবির কারণে নির্বাচন কমিশন পরে মনোনয়নপত্র সংগ্রহের সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করে।

এদিকে যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না।

চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী