পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার। আমার মনে হয় এই সরকার যত বেশি নিজেকে বিতর্কমুক্ত রাখতে পারবে ততই ভালো।’ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে নানা বিতর্ক হচ্ছে, এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘যেকোনও কৌশলগত সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নেওয়ার অধিকার রাখে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মানুষের কল্যাণ—সবকিছু বিবেচনায় আমার মনে হয় এ সরকারের রুটিন কাজের বাইরে না যাওয়াটাই উচিত।’

নির্বাচনে যারা কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারাই পিআর পদ্ধতি ঠেকাতে চায়—রংপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন মন্তব্যের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘কারণ আমরা যখন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করি তখন এলাকায় যিনি জনপ্রিয়, যার মানুষের সঙ্গে সম্পর্ক আছে, এলাকার সুখে দুঃখে যিনি পাশে থাকেন, তাকেই তো দল মনোনয়ন দিতে বাধ্য হয়। নাহলে ওই আসনটি হারানোর ভয় থাকে দলের। সুতরাং পিআর পদ্ধতিতে এই ভয়টা নেই। পিআর পদ্ধতিতে দল তার পছন্দের প্রার্থী দিতে পারে। সুতরাং মনোনয়ন বাণিজ্য ওখানেই বেশি হওয়ার কথা।’

এ সময় তার সঙ্গে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী