কার্যালয় পোড়ানোর ঘটনায় একযুগ পর জামায়াতের মামলা

ফেনী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার এক যুগ পর মামলা করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দফতর সম্পাদক শফিকুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় এ মামলা করেন। 

মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আট জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।

আসামিদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, বর্তমান সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারি, যুবলীগের সহসভাপতি জানে আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সিনিয়র সহসভাপতি জিয়াউল আলম ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলম রানা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রাতে শহরের শান্তি কোম্পানী রোডে অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে আসামিরা গেট ভেঙে প্রবেশ করে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। তারা অফিস ভাঙচুর করে, গ্যারেজে থাকা নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫৩-৭৪৫৪) ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। অফিসের আসবাবপত্র, কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বইপত্রে আগুন লাগানো হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে শান্তি রোডে তাদের আটকে দেওয়া হয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম অভিযোগ করেন, ঘটনার পরেও মামলা হয়েছিল, কিন্তু পুলিশ ভুয়া রিপোর্ট দিয়ে বিচার প্রক্রিয়ায় সেটি এগোতে দেয়নি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, আওয়ামী লীগ সারা দেশের মতো ফেনীতেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আমাদের কার্যালয়ে আগুন দিয়ে বইপত্র, গাড়ি ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের