চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, চার দিন ধরে চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির একজন ও জামায়াতের একজন আহত হয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক