খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় আধা বেলা সড়ক অবরোধ পালন করছেন জুম্ম ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদসহ আরও তিনটি সংগঠন সংহতি জানিয়ে মাঠে নেমেছে।

অবরোধের শুরুতেই শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা এবং গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও গাড়ি লক্ষ্য করে গুলতি নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে সড়কে আতঙ্ক তৈরি হয় এবং যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পাশাপাশি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবার হলেও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। ব্যবসায়ীরা জানান, সড়ক অবরোধের কারণে বেচাকেনা প্রায় বন্ধ।

তবে পৌর শহরের অভ্যন্তরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যান চলাচল শুরু হয় এবং কর্মচাঞ্চল্য ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল থেকে যে আতঙ্ক বিরাজ করছিল, বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা স্বাভাবিক হয়ে আসে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, ‘শহরে ঢোকা নৈশ কোচগুলো নিরাপত্তা পাহারার মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’

এদিকে ধর্ষণবিরোধী এই আন্দোলনের কারণে জেলার সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি দাবি আদায়ে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি