শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর দায়ে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১

চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে গুজব ও মিথ্যাচারের অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা শিবিরের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

অভিযুক্তরা হলেন—জিয়া সাইবার ফোর্সের মহাসচিব সফিক আরমান, ছাত্রদল নেতা রিয়াদ পাটওয়ারী ও সজীব পাটওয়ারী।

অভিযোগে বলা হয়েছে, তারা ফেসবুকে দীন মোহাম্মদকে ‘শিবির সন্ত্রাসী’ ও ‘জঙ্গি নেতা’ আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।

নোবিপ্রবি শিবিরের আইন সম্পাদক মাহবুবুল আলম তারেক বলেন, ‘দীন মোহাম্মদের সঙ্গে শিবিরের কোনও সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে আমাদের সংগঠনকে জড়ানো হচ্ছে। নিরপেক্ষ তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, আমরা তাদের শাস্তির দাবি জানাই।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, অভিযোগপত্র পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী