খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝেই দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত থাকার মাঝেই চলছে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ। শহরের সব দোকানপাট বন্ধ আছে। শহরে ছোটখাটো যানবাহন চললেও শহর থেকে কোনও দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি বা শহরেও প্রবেশ করেনি। গতকাল সোমবার বিকালে কড়া নিরাপত্তাব্যবস্থায় খাগড়াছড়ি ছেড়েছেন আটকা পড়া পর্যটকরা।

খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তারা কড়া তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যেকোনও ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে সেনা, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন।

প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। এই ঘটনায় গুইমারায় সংগঠিত সংঘর্ষে ৩ জন মারা যায়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা বুঝে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাজেকে ফের অবরোধের ঘোষণা, অনিশ্চয়তায় পর্যটকেরা
সর্বশেষ খবর
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, অধ্যাদেশ অনুমোদন
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৭
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান