সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও অগ্নিসংযোগ, জিনিসপত্র লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ২০:৫৯আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ২২:০৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় আবারও অগ্নিসংযোগ করেছে একদল লোক।

বুধবার (১ অক্টোবর) বিকালে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ আগুন দেওয়া হয়। একপর্যায়ে ট্রাক এনে বাসার জিনিসপত্র লুটপাট করা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী ফরহাদ হোসেনকে হেনস্তা করেন জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া এক যুবক। 

এর আগে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে একদল লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যায়। পরে বাড়িতে আগুন দেয় তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এমপি নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক। গত বছরের ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেওয়া হয়। ৫ আগস্ট ফের আগুন দেওয়া হয়। তখন কিছু দুষ্কৃতকারীরা বাসা থেকে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি ভাঙা বাড়িতে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়িটি গোপনে কে বা কারা সংস্কার করতে ছিল। এটি দেখে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল যুবক গিয়ে বাধা দেন। একপর্যায়ে তারা একটি নিরাপত্তা দেয়াল ভেঙে মালামালে আগুন লাগিয়ে দিয়ে। এ নিয়ে এই বাড়িতেই চার বার আগুন দেওয়া হয়েছে। 

সংস্কারকাজে যুক্ত নির্মাণশ্রমিক আবদুল মাজেদ বলেন, আমরা সংস্কার কাজ করছিলাম। বিকাল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলেন। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। 

সংবাদকর্মী ফরহাদ হোসেন বলেন, আগুন দেওয়ার পর একটি ট্রাক নিয়ে এসে একদল কিছু মালামাল লুট করছিল। তখন ভিডিও করতে গেলে আমাকে গালমন্দ করেন তারা। এরপর একটি ছবি তুলতে গেলে জুলাই যোদ্ধা পরিচয়ে এক যুবক মারধর করতে তেড়ে আসেন। পরে আমি সেখান থেকে চলে আসি। 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, ‘লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাসায় দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। সাংবাদিক ফরহাদের সঙ্গে একজনের ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তা মীমাংসা করে দিয়েছি।’ 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিভিয়েছি।’ 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’ 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি তার ভারতের অবস্থানরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন