সন্ধ্যায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক, সকালে তরুণের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৫

নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে জাফর (১৮) নামে এক তরুণকে সালিশে বৈঠকের কথা বলে আটক করে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার ২নং চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। ২-৩ দিন কাজ করে সে কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। এ সময় সোহেল মাহমুদের বাড়ি থেকে তাদের ঘরের আলমারির চাবি, মোবাইল চার্জার ও আসবাবপত্র জাফর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলি বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজার এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সেখানে তার বাবাকেও ডাকা হয় এবং চুরির বিষয়টি জানানো হয়। একপর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জাফরকে প্রকল্প বাজারে আটকে রেখে হুমকি-ধমকি ও নির্যাতন করা হয়। আজ সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের ওপর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জাফরের বাবা মো. জাকেরের অভিযোগ, আমার ছেলেকে চুরির দায়ে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে যদি অপরাধ করে থাকতো তাকে আমি শাসন করতে পারতাম। তারা আমার ছেলেকে কেন আমার হাতে ছেড়ে দেয়নি? কেন আটকে রেখেছে? এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

এই ঘটনায় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ‘কয়েকদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে থেকে কাজ করতো। সে আমাদের ঘর থেকে চাবি, মোবাইল চার্জারসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় তাকে হাতিয়ার আলি বাজার এলাকায় দেখা গেলে সেখান থেকে তাকে প্রকল্প বাজার তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাবাকে ডেকেই তার সামনেই জিজ্ঞাসাবাদ করা হয়। এর বেশি আমি কিছু জানি না। আজ সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।’

হাতিয়ার মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের