ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রী নিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস। এ ঘটনায় আরও তিন জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, শারদীয় দুর্গাপূজা উৎসবের শেষ দিন দশমী পূজার রাতে বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের বেশ কয়েকজন যুবক মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রী নিবাস মালাকার ও সৌরভ দাস। 

এ ঘটনায় অসুস্থ হয় আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন- একই গ্রামের সুমন মালাকার, অজিত মালাকার, জন্টু মালাকার। তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‌‌‌‘দুর্গাপূজার বিজয়া দশমীতে মাদক সেবনের কারণে হয়তো দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে। একই ঘটনায় আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক