রামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

রায়পুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১১:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৩২

লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতলী এলাকায় দীর্ঘদিন বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার পর একপক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবর্ষণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। একপক্ষ সদরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের, অন্যপক্ষ করপাড়া এলাকার। পরিস্থিতি এখন শান্ত। যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার