মাদক ব্যবসার সঙ্গে জড়িতের অভিযোগে রোহিঙ্গা দম্পতি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতের অভিযোগে এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ‘ডগ স্কোয়াডের’ বিশেষ অভিযানের মাধ্যমে তাদের ভাড়া বাসা থেকে ৯ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

গ্রেফতাররা হলেন- একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)। তারা টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত বাসিন্দা।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে অভিযান শুরু হয়। তল্লাশির সময় বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা এই দম্পতির ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আইয়ুব মূলত জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের সদস্য হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন। দিনে তিনি রাজমিস্ত্রির কাজ করলেও রাতে ইয়াবা ব্যবসা চালাতেন।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেন, তিনি মাদক কারবারি ইসমাইলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী