মাদ্রাসার চারতলার কার্নিশে আটকে ছিল ছাত্র, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

চাঁদপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৮:৩১ আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৩১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক একটি মাদ্রাসার চারতলা ভবনের জানালার কার্নিশের ওপর এসির আউটডোরে আটকে থাকা ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকালে টোরাগড় এলাকার আল ইহসান মাদ্রাসার ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এনায়েতুল্লাহ জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে আল ইহসান মাদ্রাসার চারতলার জানালার কার্নিশে এসির আউটারের পাশে শিশুটিকে আটকে থাকতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দড়ি ব্যবহার করে শিশুটিকে উদ্ধার করেন।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছেন, মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী আছে। সবাই ঘুমিয়ে পড়ায় ওই শিশু সেখানে কীভাবে গিয়েছিল, তা কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে পালাতে গিয়ে জানালার কার্নিশে আটকে পড়ে। তাকে উদ্ধারে শিক্ষকরা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদ থেকে দড়ি ফেলে তাকে উদ্ধার করে মায়ের হেফাজতে দিয়েছেন।

শিশুটির মা জানান, তাদের বাড়ি কচুয়া উপজেলায়। দুদিন আগে ছেলেকে হেফজ বিভাগে ভর্তি করেন। রবিবার সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা তার সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘ওই শিক্ষার্থী পাঁচতলার ছাদ দিয়ে দড়ি বেয়ে পালাতে চেষ্টা করে আটকে যায়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনও সংশ্লিষ্টতা দেখছি না আমরা।’

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক