মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি 
০৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৭

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।

এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক।

তিনি বলেন, ‘হাইমচর উপজেলার মাঝির বাজারসংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২০০ সিসির স্পিডবোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে ২ জন আসামি আটক এবং ২০০ সিসির একটি স্পিডবোট জব্দ করে। এ ছাড়াও ওই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।’

তিনি আরও জানান, পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং আটককৃত ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। 

জব্দ স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জব্দ করে রাখা হয়েছে। অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক