মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৭ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি 
০৮ অক্টোবর ২০২৫, ১৫:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৫:১১

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৮টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকা হতে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৭ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

পরে জব্দ করা জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট ও জব্দ মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দ করা বোট চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট ও আটককৃত ১৬ জন জেলেকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি