ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, জানালেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ অক্টোবর ২০২৫, ২১:৫১ আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৫৮

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভাষ্য তাদের। নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তবে এ বিষয়ে ওমানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

স্বজনদের ভাষ্যমতে, নিহতরা হলেন আমিন সওদাগর, রকি, আরজু, বাবলু, সাহাবুদ্দিন, জুয়েল ও রনি। প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি জানিয়েছেন, তারা সাগরে মাছ ধরার কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ির বেপরোয়া গাড়ির গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ দুকুম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে দাবি তার।

স্বজনরা জানিয়েছেন, বুধবার বিকালে তারা খবর পেয়েছেন সাগরে মাছ ধরা শেষে মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়ি দুমড়েমুচড়ে যায়। এতে ঘনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। 

নিহত বাবলুর ভাই আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ভাই ওমানে থাকে। সেখানে সাগরে মাছ ধরার কাজ করে। আজ বিকালে মাছ ধরা শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আমার ভাইসহ সাত জন মারা গেছে বলে শুনেছি। তাদের সাত জনের বাড়ি সন্দ্বীপে।’ 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত জন প্রবাসী মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে তাদের পরিবার প্রশাসনিক সহযোগিতার জন্য এলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক