সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ০৮:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪২

কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জানিয়ে উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‌‘মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মিদের মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছেন।’

এদিকে গোলাগুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উখিয়ার স্থানীয় বাসিন্দা মো. শামীম বলেন, ‘সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গভীর রাত ২টার পর এই গোলাগুলি থেমেছে। এতে একজন ক্যাম্পের বাসিন্দা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন বন্ধের পর এ ধরনের গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে পুরো সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি  
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি