নির্বাচনের মাধ্যমে জয়ী দলকে ক্ষমতা দিয়ে পুরোনো ঠিকানায় ফিরবো: উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ০২:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২:৩৩

ধর্ম উপদেষ্টা প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। জাতি এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এইটা নিয়ে কোনও আশঙ্কা করি না। এই মাতৃভূমি আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে- এটাই তার বাস্তব প্রমাণ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা শালবন বিহারে কঠিন চীবর দান উৎসবে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকার ঘোষিত তারিখে ফ্রি, ফেয়ার, ইমপারশিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

কুমিল্লা কোটবাড়ি নব শালবন বিহার অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ শীল ভদ্র মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ উৎসবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?