ছাত্রী সংস্থার কর্মীদের বিরুদ্ধে চাকসু নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ

চবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রী সংস্থার কর্মীরা জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ও বামপন্থি সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল।

এ নিয়ে বুধবার (১৫ অক্টোবর) বিকালে ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে হট্টগোল বাধে।

ছাত্রদল ও দ্রোহ পর্ষদের প্রার্থী দাবি করেন, নির্বাচন শুরু হওয়ার কথা ছিল ৯টায়, কিন্তু সেটি শুরু হয়েছে সাড়ে ৯টায়। কিন্তু ৪টা বাজতেই কর্তৃপক্ষ অনুষদের একটি গেট বন্ধ করে দেয় এবং ছাত্রীর সংস্থার কর্মীদের সেখানে ঢুকে জাল ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভোট দিতে পারেননি।

এক নারী ভোটার অভিযোগ করেন, তিনি কেন্দ্রে গেলেও তাকে ভোট দিতে দেওয়া হয়নি।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। কেন আমাকে ভোট দিতে দেওয়া হয়নি জিজ্ঞেস করলে একজন শিক্ষিকা আমাকে বলেন, তুমি ওপরের কর্তৃপক্ষের কাছে যাও।’

নির্বাচন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান আমির মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘৪টায় নির্বাচনের সময় শেষ হয়ে গেছে এবং যারা ভোট দিতে পারেনি, তাদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে।’

 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি