চাকসু নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে: প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৫, ২০:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে। চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।’

এদিকে চাকসু ও হল সংসদের ভোট গণনা চলছে। বিকাল সোয়া ৫টার দিকে গণনা শুরু হয়। পোলিং এজেন্টদের উপস্থিততে গণনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনা চলছে পাঁচটি ডিন কার্যালয়ে। পরে এই পাঁচটি ডিন কার্যালয়েই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে। ভোট গণনার পুরো বিষয়টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন।

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী