চাকসু নির্বাচনের কমিশনার কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

চবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ২১:২৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২১:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার এই নির্বাচনে কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। বারবার অভিযোগ দেওয়ার পরেও অসহায়ত্ব দেখিয়েছেন, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা মনে করি, ওনাদের জবাবদিহির আওতায় আনা উচিত।'

সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ভিপি প্রার্থী সাজ্জাদ বলেন, ‘আমাদের আশ্বস্ত করা হয়েছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন এলইডি স্ক্রিন থাকবে। কিন্তু আমরা দেখলাম, বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি, যেখানে অন্য প্রার্থীরা ঢুকতে পারেননি, সেখানে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার প্রার্থীরা গিয়ে প্রচারণা চালিয়েছেন। আমরা বারবার অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশনার ব্যবস্থা নেননি।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন অভিযোগ করেন, নতুন কলা অনুষদ ভবনের সামনে তিনিসহ কয়েকজনের ওপর বহিরাগতরা হামলার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের