চাকসু নির্বাচনের এক হলের ফল ঘোষণা, শীর্ষ দুই পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থীরা

চবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ২২:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২২:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চারুকলার হোস্টেলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে শীর্ষ তিন পদের দুটি ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। 

জিএস পদে এগিয়ে রয়েছেন বামধারার ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ফল ঘোষণা করা হয়।

এই হোস্টেলের নাম ‘শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল’। এতে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।

ফলাফলে দেখা যায়, হোস্টেলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী সব তথ্য নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি