চাকসুর দুই হলের ফল ঘোষণা, ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থীরা

চবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ০০:০৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১ টার দিকে বিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে এ হলের ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিবের উপস্থিতিতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

এর আগে চারুকলার হোস্টেলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হোস্টেলের নাম ‘শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল’। এতে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।

এখানকার ফলাফলে দেখা যায়, হোস্টেলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট।

এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী