চাকসুর এক হলের ভোট আবার গণনা হচ্ছে, এটা ইতিবাচক: ছাত্রদলের নাছির

চবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৮:১২আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্যানেলের বিজয়ী এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে তিনি ছাত্রদল প্যানেলের বিজয়ীকে এ সংবর্ধনা দেন।

সংবাদ সম্মেলনে নাছির বলেন, ‘৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের নানান সীমাবদ্ধতা ও ত্রুটি-বিচ্যুতি ছিল। এর মধ্যে ভোট প্রদানকারীদের জন্য অমোচনীয় কালির কোনও ব্যবস্থা ছিল না। একাধিক কেন্দ্রে দীর্ঘ সময় ধরে এলইডি স্ক্রিনে ভোট প্রদান কার্যাবলির সম্প্রচার বন্ধ ছিল। নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট নিজে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি করেছেন। ক্যাম্পাসে বহিরাগতদের ব্যাপক অবস্থান ছিল। তবে তা সত্ত্বেও সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ চবিতে বিদ্যমান ছিল। আমরা এই নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন শুধু আমাদের (ছাত্রদল) নয়, অন্য প্যানেলেরও নানান অভিযোগ ছিল। অভিযোগগুলো নির্বাচন কমিশনকে জানালে তারা তা গুরুত্ব সহকারে দেখছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী হল সংসদের ভোট পুনরায় গণনা করা হচ্ছে। যা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ইতিবাচক পরিবেশের লক্ষণ। আশা করি পরবর্তী নির্বাচন আরও সুন্দর হবে।’

চাকসুর কেন্দ্রীয় সংসদের এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক। তিনি বলেন, ‘আমার প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছি। এ নির্বাচিত হওয়ার পেছনে আমাদের শিক্ষার্থীদের সমর্থন ও ভালোবাসা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম, হৃদয় চন্দ্র তরুয়াসহ যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা আজ ছাত্র সংসদ চালু করতে পেরেছি। শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবো। এখনও সেটাই বলছি।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ। এ ছাড়াও ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
সর্বশেষ খবর
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক