ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ০০:৫১আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০০:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।

মফিজুর রহমান মুকুল (৫২) উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক।

স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানান, মফিজুর রহমান নেতাকর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বীটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ করেন। সন্ধ্যায় উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয়ে যান। এরপর পৌর এলাকার পদ্মপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টা ১০ মিনিটে বাড়ির সামনে আদালতপাড়া অতিক্রমের সময় দুর্বৃত্তরা পেছন থেকে তিনটি গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। এতে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মফিজুরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমানের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, মফিজুর রহমান গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা কেন তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

/এএম/এস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী