টেকনাফে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ২০:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২১:১১

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ২২ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। এর মধ্যে ১০ জন পুরুষ, ৪ নারী ও ৭ শিশু।

রবিবার (২৬ অক্টোবর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়া গহিন পাহাড়ে এ অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল পাহাড়ে অভিযান চালায়। সেখানে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-পুরুষ-শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগী মোবারক হোসেন (১৭) জানান, কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে পাচারকারীরা তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে মালয়েশিয়ায় পাচারের হুমকিও দেওয়া হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও ভুক্তভোগীদের বর্ণনার ভিত্তিতে পাচারকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—খলিল (৪৫), তার ছেলে রাশেদুল ইসলাম (২০), স্ত্রী জাহানারা (৪১), আব্দুল্লাহ মেম্বার (৩৫), আব্দুল (২৬), আব্দুর রশিদ (২৮), শহিদুল্লাহ (২২), ওসমান গণি (২৬) ও ইয়াকুব (৩৫)।

উদ্ধার করা ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি