‘বিএনপির ক্ষমতায় এলে কর্মসংস্থান পাবে লাখো তরুণ’ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ২২:৪০আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২২:৪০

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেছেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ সীমান্তের সব বৈধ ব্যবসার পথ খুলে যাবে। কর্মসংস্থান পাবে লাখো তরুণ। এজন্য কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’ 

মঙ্গলবার বিকালে টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ডে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

প্রধান বক্তা আব্দুল্লাহ বলেন, ‘তারেক রহমানের ডাকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সীমান্তের মানুষ জেগেছি। তবে বিভিন্ন অজুহাতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সেটি সাধারণ জনগণ হতে দেবে না। দেশের মানুষ তরুণ নেতৃত্ব চায়। বিএনপি ক্ষমতায় এলে টেকনাফ সীমান্ত বাণিজ্যে দীর্ঘদিন বন্ধ থাকা স্থলবন্দরসহ সব বৈধ ব্যবসার পথ খুলে দেওয়া হবে। সেখানে লাখো তরুণ কর্মসংস্থান পাবে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী