আন্দোলনে গুলি চালানো সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৫, ২২:৪৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২২:৪৬

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই সময় তার গুলি বর্ষণের ছবি প্রকাশ হয় বিভিন্ন সংবাদপত্রে। দীর্ঘ দিন তিনি আত্মগোপনে ছিল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টায় নগরের আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ।

ওসি বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যাংকের চেক, একটি দেশীয় তৈরি শটগান, গুলি ও কার্তুজ পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি