রাউজানে যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রদলের দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:১১

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী আলমগীর ওরফে আলম (৫০) নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে নিহতের বাবা আবদুস সত্তার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান এবং অপর জনের নাম হৃদয়। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এদিকে, ছাত্রদল নেতা রাসেল খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাউজান উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাউজান পৌরসভার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিলনগর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল জানান, রাউজানে আলমগীর ওরফে আলম খুনের ঘটনায় সোমবার রাতে মামলা করা হয়েছে। নিহতের বাবার করা মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

গত শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার পৌরসভার রশিদারপাড়া সড়কে তার মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমগীর ওরফে আলম রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রাউজানের সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সত্তারের ছেলে।

জানা গেছে, নিহত এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০০৩ সালে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে রাউজানে নিহত সন্ত্রাসী জানে আলমের বাহিনীর প্রধান জানে আলমসহ ১১ জন নিহত হন। ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন এই আলম। তিনি একটি অস্ত্র মামলায় ১০ বছর কারাভোগ করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ