নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৩ জুলাই ২০২৬, ০৭:১৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৬

নাটকীয়তায় ভরপুর এক নকআউট লড়াই। গোল, অফসাইডে বাতিল গোল, ভিএআর, শেষ মুহূর্তের জয়সূচক গোল—সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। টরন্টো স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই হারে বিশ্বকাপ মিশন শেষ হলো লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। বিরতির পর ৫৩তম মিনিটে যোসিপ স্তানিশিচের বাড়ানো বলে ইভান পেরিসিচ গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। একসময় রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৬৮তম মিনিটে ভিএআরে রেনাতো ভেইগার ওপর ফাউল ধরা পড়লে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান রোনালদো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছে, তখন ৮১তম মিনিটে রোনালদোকে তুলে নেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। অধিনায়ক মাঠ ছাড়লেও আক্রমণের ধার কমেনি পর্তুগালের।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। রাফায়েল লেয়াওয়ের দারুণ ক্রসে বদলি হিসেবে নামা গনসালো রামোস হেডে বল জালে পাঠিয়ে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

তবে নাটক তখনও বাকি। ম্যাচের একেবারে শেষ দিকে, ৯০+১০ মিনিটে ক্রোয়েশিয়া সমতাসূচক গোলের উল্লাসে মাতলেও সহকারী রেফারির পতাকা ওঠে অফসাইডের সংকেতে। ভিএআর পর্যালোচনার পরও সিদ্ধান্ত বহাল থাকে। গোল বাতিল হওয়ায় শেষ মুহূর্তে আর ফেরা হয়নি ক্রোয়েশিয়ার।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। বিশ্বকাপের আরেকটি অধ্যায়ের ইতি টানেন ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। কিংবদন্তি এই মিডফিল্ডারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো হৃদয়ভাঙা পরাজয়ে। রোনালদোর পর্তুগাল শেষ ষোলোয় স্পেনের মুখোমুখি হবে।

/এম/
সম্পর্কিত
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
সর্বশেষ খবর
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ