শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ০৪:০০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:০০

তিন ম্যাচে টানা তিন জয়, আট গোল এবং একটি গোল হজম। দুর্দান্ত এই পারফরম্যান্স দিয়েই ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে সহজেই হারিয়ে নকআউট পর্বে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসির ছয় গোলে এখন পর্যন্ত সত্যিকারের কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি আর্জেন্টিনাকে। যদিও অস্ট্রিয়া কিছু সময় তাদের চাপে রেখেছিল, তবে বৃহস্পতিবার স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউরোপের দলটি। এবার লিওনেল স্ক্যালোনির শিষ্যরা চাইবে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকের একটির শিকার হওয়া এড়িয়ে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করতে। সেই লক্ষ্যে ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে তারা। 

সর্বশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। নকআউটে অবশ্য শুরু থেকেই মাঠে থাকছেন তিনি। 

আর্জেন্টিনা (৪-৪-২): গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ; রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা; মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা; আক্রমণে লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মাঠে নেমেই মেসির ইতিহাস
সর্বশেষ খবর
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার