নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরে মজুত, পচে গেছে সাড়ে ৩০০ কেজি

চাঁদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ০০:০১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০৪

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলার মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় এসব ইলিশ ধরে মজুত করা হয়েছিল। আজ বাজারে আনায় ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‌‘একাধিক ট্রলারে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরে মজুত করায় ওই ট্রলারের মালিক হেলাল খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল। এ ছাড়া প্রত্যেক ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।’ 

এর আগে গত মঙ্গলবার একই এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানেও এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, চাঁদপুর মৎস্য বনিক সমিতির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানের সময় চুরি করে ধরে এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। অভিযান শেষে এসব মাছ বাজারে আনা হয়। 

/এএম/
সম্পর্কিত
নিরাপদ খাদ্য আইনে সাত প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
সর্বশেষ খবর
জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় ২ ভারতীয় চিকিৎসককে সর্বোচ্চ সম্মান দিচ্ছে পাকিস্তান
জিন্নাহর মরণব্যাধির খবর গোপন রাখায় ২ ভারতীয় চিকিৎসককে সর্বোচ্চ সম্মান দিচ্ছে পাকিস্তান
নারীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ: সড়ক মন্ত্রী
নারীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ: সড়ক মন্ত্রী
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
এক মহাসড়কে বসেছে ১৪২৭ ক্যামেরা, ভুল করলেই অটো জরিমানা
এক মহাসড়কে বসেছে ১৪২৭ ক্যামেরা, ভুল করলেই অটো জরিমানা
সর্বাধিক পঠিত
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক