মসজিদের ছাদ থেকে অটোবাইক চালকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

চাঁদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ২২:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২২:৩৮

চাদঁপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে দুলাল মেলকার (৪০) নামে এক অটোবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার পরিবার।

নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের হাশিম মেলকারের ছেলে। গত ২৭ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার ২৭ অক্টোবর ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরতরা দুর্গন্ধের উৎস খুঁজতে ছাদে যান। সেখানে তারা অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিহতের স্বজনরা। তারা লাশটি দুলালের বলে শনাক্ত করে। দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল মেলকারের স্ত্রী ও এক ছেলেসন্তান রয়েছে। নিহতের স্ত্রী তামান্না বেগম জানান, তার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। অটোবাইক চালিয়ে সংসার চালাতেন। কারা কেন হত্যা করেছে, তা জানেন না। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এদিকে, উপজেলা পরিষদ মসজিদের ছাদে লাশ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। মৃত্যু নাকি হত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর। তিনি জানান, দুলাল মেলকার ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত লাশ হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘দুলাল নিখোঁজের ঘটনায় জিডি করেছিল পরিবার। আজ দুপুরে হঠাৎ কয়েকজন লোক এসে জানান, মসজিদের ছাদে একটি গলিত লাশ পড়ে আছে। আমরা গিয়ে দেখি অর্ধগলিত। পরে দুলালের পরিবার এসে শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর কররা হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুলাল অসুস্থ ছিলেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত