কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ২৩:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২৩:১২

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিলো তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা। তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করলো। তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নাসীরুদ্দীন ভাই (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে আজকে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সংস্কারের বিপক্ষে যারা “না” এর অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে।’

পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আরও বলেন, ‘আগস্টের পর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু তা আলোর মুখ দেখে নাই। সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি, এসপি ভাগাভাগি হয়েছে। এই রুটি ভাগাভাগি নিয়ে কেউ যদি নির্বাচনের দিকে যায়, আমরা জনগণকে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করবো। বিগত নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও, এসআই যারা নির্বাচনে রেফারির ভূমিকায় ছিলেন, তারা পরে গিয়ে খেলোয়াড় হয়ে গেছেন। ভবিষ্যতে যেন এমন না হয়। আজকে যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।’

এর আগে লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। দলের লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন