সংস্কার নিয়ে সব ঠিক, হঠাৎ বিএনপি উল্টে গেলো: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সংস্কার নিয়ে সব ঠিক। আমরাও রাজি, বিএনপিও রাজি। হঠাৎ বিএনপি উল্টে গেলো। সেখানে নাকি একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে। এসব হলো ধোঁয়াশা সৃষ্টি করা।  কারণ এতটুকু সময় থেকে সব ঠিকঠাক করে এখন বিতর্ক করে বিএনপি নতুন সংশয় সৃষ্টি করছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আরপিও মানে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, তারা তাও মানে না।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছি, তারা তখন মেনে নিয়েছিল। আমরা চেয়েছি, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসঙ্গে করে ফেলেছে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির কী লাভ আছে তা আমার জানা নেই। যদি নির্বাচন না হয় যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে।’

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত