চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থীকে প্রত্যাখ্যান করলেন নেতাকর্মীদের একাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২৫, ২১:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২১:০৪

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে জরুরি সভা করেছেন সীতাকুণ্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার ফৌজদারহাটে অনুষ্ঠিত সভায় বক্তরা এ দাবি জানান।

এতে উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদরের বলেন, ‘আসলাম চৌধুরী কারানির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন। আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুণ্ডে তার কোনও বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আসলাম চৌধুরী আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ছাড়া আর কাউকে মেনে নেওয়া হবে না।’

সেখানে অন্য বক্তারা বলেন, সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর, জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, মহররম আলী, আইনুল কামার, মোজাহের উদ্দিন আশরাফ, খম নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌং, তছলিম, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া, মোস্তাফিজুর রহমান হিরু, ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন,আল মামুন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সখিনা বেগম, জুলি আকতার, নার্গিস আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। বাকি ছয়টি আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। এর মধ্যে সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় কাজী সালাহউদ্দিনকে। এরপর থেকে ক্ষুব্ধ আসলাম চৌধুরীর সমর্থকরা সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী